ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকের চিঠি শেখ হাসিনাকে , কী আছে তাতে?

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি সংস্থাটি এই বিষয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল (৮ মে) কমিশনের সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

তলবকৃতদের মধ্যে মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক কাগজে-কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

দুদকের চিঠি শেখ হাসিনাকে , কী আছে তাতে?

আপডেট সময় ০৩:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫