ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত সুনামগঞ্জে পূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গাপূজা কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ডিবির বিশেষ তৎপরতা: রাণীশংকৈল, রুহিয়া ও ভুল্লির মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলাজুড়ে বাড়তি সতর্কতা ও তৎপরতা জোরদার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এরই অংশ হিসেবে গত রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, রুহিয়া ও ভুল্লি থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন, তদারকি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ডিবি পুলিশের দুটি পৃথক ইউনিট।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে মাঠপর্যায়ে ডিবি পুলিশের দল সক্রিয় ভূমিকা রাখছে।
​

পরিদর্শনকালে ডিবি পুলিশের সদস্যরা মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, আয়োজকদের নিরাপত্তাব্যবস্থা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে পর্যবেক্ষণ করেন। পূজা উদযাপনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং দর্শনার্থী ও পূজারীদের মনে পূর্ণ নিরাপত্তাবোধ তৈরি করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তৎপরতা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী পুরো উৎসবজুড়ে বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

​এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশের সদস্যরা সার্বক্ষণিক বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা ও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের অন্যান্য ইউনিটের পাশাপাশি ডিবি পুলিশও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

​ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পূজার সার্বজনীন উৎসব শেষ না হওয়া পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

দুর্গাপূজা কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ডিবির বিশেষ তৎপরতা: রাণীশংকৈল, রুহিয়া ও ভুল্লির মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬