ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত সুনামগঞ্জে পূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। গত রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। আহত সুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঘুম থেকে উঠে মুখ-হাত ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন পুকুরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

সুজন পালের স্ত্রী টুম্পা পাল জানান, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর স্বামীর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। রোববার সকালে পরিবারের লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

আপডেট সময় ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬