ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত সুনামগঞ্জে পূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব মালামাল প্রকাশ্য নিলামে ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামাল প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডে যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েক দফায় ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া এবং দোকানিদের সতর্ক করা হয়েছিল। এ ছাড়া কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে এরপরও ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ না হওয়ায় শনিবার পুনরায় অভিযান চালিয়ে কয়েকটি দোকানের মালামাল জব্দ করে প্রশাসন।

মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিলামসংক্রান্ত তালিকা অনুযায়ী, জব্দ করা মালামালের মধ্যে ছিল পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র‍্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকসামগ্রী। এসব মালামাল প্রকাশ্য নিলামে মোট ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়।নিলামে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

আপডেট সময় ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬