ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​দেশের সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ: ১১ হাজার বৃক্ষরোপণে অংশ নেবেন নবীনরা

সারা দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরু হচ্ছে আজ। 

আজ রোববার (৩ মে) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারা দেশের ১১২টি মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত থাকবেন।অনুষ্ঠানে আরও অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।

নবীনদের বরণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। প্রত্যক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এর মাধ্যমে সারা দেশে ১১ হাজারের বেশি বৃক্ষরোপণ করা হবে।

এছাড়া নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।

৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাতটি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশি-বিদেশি ১১ হাজার ৮৩৩ শিক্ষার্থী এ বছর এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন।

এ বছর এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারী অংশ নেন। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

​দেশের সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ: ১১ হাজার বৃক্ষরোপণে অংশ নেবেন নবীনরা

আপডেট সময় ১০:১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬