ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামইরহাটে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩০০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

​মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নওগাঁর ধামইরহাট এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ICCCP-Drought) প্রকল্পের আওতায় এই চারা বিতরণ করা হয়।
​

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জাকস ফাউন্ডেশন) সবুজনগর, জয়পুরহাটের বাস্তবায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জহুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সরকার।
​

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারাগুলোর পরিচর্চার দায়িত্বও সকলকে নিতে হবে।”

​আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হাসান রোজ, প্রকল্প হিসাবরক্ষক ফরহাদ হোসাইন, অনিক মাহমুদ, প্রকল্প কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম, প্রশি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, এবং সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও আবদুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ধামইরহাটে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় ০৯:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬