ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জগন্নাথপুরে মানবপাচার চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেপ্তার, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাউজানে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে ‘মাতৃসম্মেলন ও নারী সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পূর্বধলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা, গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

​নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, রাজশাহীর সভাপতি গনেশ মার্ডী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

​অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুধীর তিকী, সদস্য সুশেন কুমার শ্যানদুয়ার ও অ্যাডভোকেট সাব্বির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম (সাদেক), সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতাহার হোসেন সুফি শাহ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া।

​সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপংকর লাকড়া, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার ও পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ উরাওসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বাল্যবিবাহ ও মাদক থেকে তাদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি উপস্থিত অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার এবং কোনো সন্তানকে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত হতে না দেওয়ার বিষয়ে শপথ করান। কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় জানানোর জন্য তিনি আহ্বান জানান।

​অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি আসন্ন দুর্গাপূজার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সম্মেলন শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্যের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬