ময়মনসিংহ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপন সংযোগে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, জরিমানা ২ লাখ ২৪ হাজার টাকা জেলা প্রশাসকের সহায়তায় ১০ বছর পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে জমেলা নালিতাবাড়ীতে মাদককে কেন্দ্র করে দুই ঘণ্টা তাণ্ডব, আতঙ্কে বাজার বন্ধ ‎ ধানীখোলা বাজার সংলগ্ন সুতিয়া নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজ: ফাটল ও বিশাল গর্তে মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ নকল দুধ তৈরির কারখানায় বেড়া প্রশাসনের অভিযান: এক লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে বলে মন্তব্য করেছেন দীনেশ ত্রিবেদী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই জানিয়েছেন তথ্য উপদেষ্টা চলছে একনেক বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নকল দুধ তৈরির কারখানায় বেড়া প্রশাসনের অভিযান: এক লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

পাবনা জেলার বেড়া উপজেলায় ক্ষতিকর রাসায়নিক ও নানা অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে কৃত্রিম নকল দুধ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে একটি কারখানায় অভিযানচালিয়েছেন বেড়া উপজেলা প্রশাসন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন। একই সাথে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল দুধ এবং দুধ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি আসল গরুর দুধের সাথে বা সম্পূর্ণ কৃত্রিম উপায়ে এসব রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরি করে আসছিল।

পরবর্তীতে এই বিষাক্ত দুধ আসল দুধ হিসেবে বিভিন্ন হাট-বাজার ও মিষ্টির দোকানে সরবরাহ করা হতো। (সোমবার ২৮ সেপ্টেম্বর) রাতে বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় বেড়া উপজেলা প্রশাসনের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। বেড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পযন্ত নজরদারিতে রেখে উত্তম ঘোষের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল তাঁর বসতবাড়ীর অস্থায়ী কারখানার ভেতরে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম উপায়ে দুধ তৈরির হাতেনাতে প্রমাণ পায়। বড় আকৃতির ডেগে উৎপাদনকৃত নকল দুধসহ নকল দুধ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ হয়। অভিযানে নকল দুধ উৎপাদনের মূল হোতা উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া না গেলেও তাঁর স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর স্বামীর সাথে প্রতিনিয়ত নকল দুধ উৎপাদনে সহায়তার কাজ করেন বলে স্বীকার করেন৷

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত মালামাল, অভিযুক্তের স্বীকারোক্তি ও সকল প্রমাণাদির ভিত্তিতে অভিযুক্ত পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত তাঁর কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলে তাঁর অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শ্বাশুড়ির কথা বিবেচনা করে ও অর্থদণ্ড প্রদান সাপেক্ষে তাঁকে জেল দেয়া হয়নি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপন সংযোগে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, জরিমানা ২ লাখ ২৪ হাজার টাকা

নকল দুধ তৈরির কারখানায় বেড়া প্রশাসনের অভিযান: এক লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

আপডেট সময় ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬