ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বললেন এম এ আজিজ

আসন্ন জাতীয় নির্বাচনে নতুন গঠিত রাজনৈতিক দলের বেশিরভাগ প্রার্থী তাদের জামানত হারাবেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত জনপ্রিয়তা না থাকার কারণে এসব প্রার্থী ভোটের লড়াইয়ে টিকে থাকতে পারবেন না।

“এই নতুন দল তরুণদের নিয়ে রাজনীতি করছে, এলাকায় টাকা খরচ করছে, মসজিদ কেন্দ্রিক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু জাতীয় পর্যায়ে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে স্থানীয় পর্যায়ের গণভিত্তি প্রয়োজন, যা তাদের নেই।”

“নির্বাচনে জিততে হলে কেবল জনপ্রিয়তা নয়, সংগঠনের শক্তি ও অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। কিছু এলাকায় দু-একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, সার্বিকভাবে দলের অবস্থা ভালো নয়। ফলে জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা বেশি।”

 বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, তারা রাজনৈতিক অভিজ্ঞতার অভাবে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। শিক্ষাঙ্গনের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে এম এ আজিজ আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, কিছু বিশ্লেষক মনে করছেন, নতুন দলগুলোর প্রার্থী সংখ্যা বৃদ্ধি পেলেও নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা এখনও বড় দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বললেন এম এ আজিজ

আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫