ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’। এখনও পর্যন্ত আক্রান্ত ৩০০, সতর্কবার্তা চিকিৎসকদের। নারী ও শিশু বেশি আক্রান্ত হচ্ছে।

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ০৪:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

উগান্ডার বুন্দিবুগিও জেলায় নতুন এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এর নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাস। স্থানীয় এ শব্দের অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।

এরই মধ্যে প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই নারী ও শিশু। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত খুব দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে উগান্ডার স্বাস্থ্য বিভাগ।

তবে এখন পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি। এমনকি এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফ্রান্সে ১৫১৮ সালে প্রায় একইরকম সংক্রমণ দেখা যায়। এই ডিঙ্গা ডিঙ্গার মতোই লক্ষণ ছিল ওই রোগের। সম্প্রতি কঙ্গোতেও এমন ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’। এখনও পর্যন্ত আক্রান্ত ৩০০, সতর্কবার্তা চিকিৎসকদের। নারী ও শিশু বেশি আক্রান্ত হচ্ছে।

আপডেট সময় ০৪:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪