ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের ‘বন্ধু’ নাইলা সারাফ লিজা শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নেত্রকোনায় ১৫ ক্যাটাগরিতে ২৫ গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান। এতে নন্নী ইউনিয়নসহ পাশের কমপক্ষে আরো দুটি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নন্নী বাজারে অবস্থিত বিদ্যালয়টি তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটিকে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন। পরে তিনি ওই বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন।

এই ঘোষণার মাধ্যমে নন্নীসহ আশপাশ ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরো সুগম হলো। পরীক্ষা কেন্দ্রটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই উদ্যোগ বাস্তবায়নে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শেরপুর- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে নন্নী ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান রিটন বলেন, পশ্চিম লালিতাবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল নন্নী বাজারে অবস্থিত বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হবে। এ ঘোষণার মাধ্যমে আমরা দ্রুত সেই স্বপ্ন পূরণের আশা করছি। তিনি এমপি মহোদয় ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘোষণা সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ আহমেদ মুসা গণমাধ্যমকে জানান, স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই কেন্দ্রটি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন‌ পুরন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

আপডেট সময় ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬