ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

​​নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ‘পাবলিক হিয়ারিং’ বা গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

​গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি’ (পিকেএসএস)-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

​পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত রাখা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।

​গণশুনানিতে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় এলাকার ভুক্তভোগী ও সাধারণ জনগণ সেবাদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের উত্থাপিত বিভিন্ন বিষয় শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

আপডেট সময় ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬