ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ময়মনসিংহে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও উলামায়ে কিরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালে মসজিদের টাইলসে প্রাণীর ছবি পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নবী হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন ওই এলাকার লুইছা মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ১০/১২ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকায় ইলিয়াসের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে চারজনকে জখম করা হয়।পরে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে আশেপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নবী হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যরা পালিয়ে যান। পরে ডাকাত দলের হামলায় আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫