ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারীকে ডেকে এনে গণধর্ষণ অনলাইনে কাজের কথা বলে

ঢাকার ডেমরায় কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্নে ৩২ বছর বয়সি এক নারীকে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

এদিকে ধর্ষণের পর নারীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা আদায়সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা।

গত ১ আগস্ট (বৃহস্পতিবার) মিরপুর থেকে অনলাইনে কাজের কথা বলে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করে ধর্ষকরা। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর বরাতে এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পূর্ব পরিচিত সিমা ধর্ষিত ওই নারীকে ফোন করে অনলাইনে একটি কাজের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ১ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন মোবাইলে কল করে ভুক্তভোগীকে অনলাইনে কাজের জন্য স্টাফ কোয়ার্টার ডেকে আনেন। বিকালেই স্টাফ কোয়ার্টার পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খাওয়ায় ধর্ষিতাকে। পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দ্বোতলায় নিয়ে যাওয়া হয় নারীকে যেখানে আরও তিনজন অপেক্ষামান ছিলেন যাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।

ওসি আরও জানায়, দ্বোতলায় নেওয়ার পর কাজের ধরন হিসেবে নারীকে বলা হয় সর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করতে। এক্ষেত্রে সরল বিশ্বাসে নির্দেশনা অনুযায়ী ওই নারী মাথার চুল এলোমেলো করতেই তার হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে চারজন। ওই দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্ষণ করা হয় ওই নারীকে।

পরে মুক্তিপণ হিসেবে নারী ও তার মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায়সহ ৩০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। ওই রাতেই ভুক্তভোগীকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আর এ বিষয়ে কাউকে না জানানোর জন্য হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের সনাক্তসহ গ্রেফতারের অভিযান চলমান আছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

নারীকে ডেকে এনে গণধর্ষণ অনলাইনে কাজের কথা বলে

আপডেট সময় ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫