ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে বললেন সালাহউদ্দিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

এই সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চকরিয়ায় ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র বিজয়ী নির্বাচনের জন্য নয়; এটি হবে এমন একটি নির্বাচন যা সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে; এখানে অন্য কারো প্রয়োজন হবে না।’

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৬–১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি নাকি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থরক্ষায় কাজ করতেন—ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবাধীন করে ফেলা।’

সালাহউদ্দিনের দাবি, ‘জনগণের গণভোটসদৃশ প্রত্যাখ্যানের পর দেশত্যাগ করায় শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি এই দেশের মানুষের কেউ নন।’
এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।

এ দিকে বিকেলে তিনি ধারাবাহিকভাবে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে বললেন সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫