ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য বিশেষ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: বিজয়নগর থানা পুলিশ শান্তিগঞ্জে চালকসহ আটক ১: প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি জব্দ নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নুর যে আসনে নির্বাচনের ঘোষণা দিলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে আমি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।

তিনি বলেন, দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে—যা দেশের জন্য অশনিসংকেত।

গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।

নুর বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে।

দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন—এই জনপদের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার

নুর যে আসনে নির্বাচনের ঘোষণা দিলেন

আপডেট সময় ১০:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫