নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে গত সভায় উত্থাপিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
পরে চলতি মাসে পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে আগস্ট ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ ছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত), তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 





















