ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইনি প্রক্রিয়া ও প্যারোলের আবেদনের মধ্যে কারাগারের সামনে অবস্থান নিলেন দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্য স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় বিলে নৌকাডুবি: খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু,

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার ৮ নং বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কলহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা খাতুন (৩০) এবং একই জেলার গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা থেকে মোঃ হোসাইন নামের এক যুবক তার বোন জমিলা খাতুন ও ভাগ্নি নুসরাতকে নিয়ে পূর্বধলার বিষমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে (মৃত একিন আলীর বাড়ি) বেড়াতে আসেন। আজ সোমবার বিকেলে তারা কয়েকজন মিলে বাড়ির পাশে চিকনি বিলে নৌকা নিয়ে ঘুরতে বের হন। বিলের মাঝখানে পৌঁছালে নৌকাটি হঠাৎ কাত হয়ে ডুবে যায়।

​এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জমিলা ও নুসরাত পানিতে ডুবে যান। তাদের উদ্ধার করতে অন্য যাত্রী ও পাড়ের মানুষজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়-স্বজনরা দ্রুত এগিয়ে এসে বিলের পানি থেকে ওই দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

​উদ্ধারের পর তাদের অবিলম্বে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম হাসপাতাল পরিদর্শণ করেন এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
​পূর্বধলা থানা পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অভিযুক্ত নেই এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী

নেত্রকোণায় বিলে নৌকাডুবি: খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু,

আপডেট সময় ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬