ময়মনসিংহ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে ঢাবিতে রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে কর্মশালা নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন সদস্য গ্রহণ ও ৫ সদস্যের কমিটি গঠন পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একইসাথে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার খালেদ হোসেন পরাগ নালিতাবাড়ীতে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড

নেত্রকোণার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টে সার বিক্রয়কেন্দ্র, ভোজ্যতেল কারখানা ও মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে মাদক সেবন ও বহনের অপরাধে দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বারহাট্টা, নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বারহাট্টা:
বারহাট্টার আসমা বাজার ও মনাষ বাজারে সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। সাইনবোর্ড না থাকা, ভাউচার ও বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে তিনটি মামলায় মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সেলিনা আক্তার।
নেত্রকোণা সদর:
নেত্রকোণা সদর উপজেলার নিকিল নাথ রোডের পাটপট্টি এলাকায় বিনোদ সরিষার তেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রতিশ্রুত সেবা প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ‘ক’ শ্রেণির মাদক সেবন ও বহনের অপরাধে দুইজনকে যথাক্রমে তিন মাস ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে ঢাবিতে রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে কর্মশালা

নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬