গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ (সোমবার) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার, জনাব মোহাম্মদ কামরুল হাসান , এসআই (সশস্ত্র) হতে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য জনাব মোঃ সাইফুল হককে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ময়মনসিংহের অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।

ময়মনসিংহ প্রতিনিধি 



















