ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়তে জেলা প্রশাসনের অভিযান

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) শহরের শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকায় পণ্ডিত এফ. রহমান সড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশ, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শেরপুর গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত শেরপুর গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়তে জেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় ১০:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬