ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবির গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

​জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকায় ছোট যমুনা নদীর চরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ‘গ্যালাক্সি ড্রাগন বাগান’ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ।

গত ​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সস্ত্রীক এই বাগান পরিদর্শনে আসেন তিনি। এ সময় বাগানে পৌঁছালে উদ্যোক্তা ও বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান।

​বিশাল এলাকাজুড়ে নদীর চরের এমন দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাগান দেখে বিমোহিত হন ডিআইজি। তিনি বলেন, নদীর চরের মতো একটি অনাবাদি বা কঠিন জায়গায় এমন আধুনিক ও পরিপাটি বাগান সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে এই বাগানের মাধ্যমে এলাকার বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি বাগান মালিকদের ধন্যবাদ জানান এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
​

পরিদর্শনকালে ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহানাজ বেগম, রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা পারভীন, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তুহিন রেজা, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসির দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান আসাদসহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পাঁচবিবির গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

আপডেট সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬