ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে জানিয়েছেন ডা. জাহেদ “একজন বাবার ভূমিকা” বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় সোমবার নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই বিচারকদের জন্য কঠোর নির্দেশনা: কোনো ধরনের বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হওয়া যাবে না
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে ‘ভয়াবহ’ বললেন আসিম মুনির

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গত রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না; বরং তা হবে সুদূরপ্রসারী, ভয়াবহ ও বেদনাদায়ক।

গত বছরের সংঘাতকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে। সেই প্রসঙ্গ টেনে সেনাপ্রধান দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে তার জবাব দিয়েছে।

তিনি আরও বলেন, ‘মারকা-ই-হক’ শুধু দুই দেশের বা দুই সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধ ছিল না, বরং এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারত সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে বাস্তবে ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আসিম মুনির বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

অনুষ্ঠানে তিনি ‘মারকা-ই-হক’-এ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ভারতীয় হামলায় নিহত নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে ‘ভয়াবহ’ বললেন আসিম মুনির

আপডেট সময় ১০:৫৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬