ময়মনসিংহ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি আদমদীঘিতে ডিলারদের সাইনবোর্ডসর্বস্ব বাণিজ্য: নির্ধারিত পয়েন্টে মিলছে না সার, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ চট্টগ্রামে অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা সাফল্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জিসপ সভাপতির ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতন: ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের বিভিন্ন জায়গার ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ফরিদপুর উপজেলা প্রশাসন।

শনিবার ২৬ শে সেপ্টেম্বর বেলা ১১টার সময় ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বানিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে অত্র উপজেলার মাছ বাজার, তরকারি বাজার, বকুলতলা গলি, ফরিদপুর পৌরসভার সামনের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে তুলা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফুটপাত, ড্রেন ও রাস্তার উপর দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। অবৈধ উচ্ছেদ করা জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয়। সে বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি থাকা খুবই প্রয়োজন। তাঁরা আরও বলেন, অবৈধ দখল ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট সময় ১১:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬