ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।১৮ নভেম্বর বুধবার উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর।
বক্তারা বলেন, বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং সরিষার উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ সফল করতে হবে। প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের অবশ্যই জমিতে সরিষা আবাদ করতে হবে; কোনোভাবেই এই বীজ ও সার ব্যবসা করা যাবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফুল হাসান এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেড এ বাবুল প্রমুখ।
উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় মোট ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 


















