ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশের অভিযানে অন্তত ৬০ জন নিহত ব্রাজিলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশের এক ব্যাপক অভিযানে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় চার পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো জানিয়েছেন, ‘অভিযানের সময় ৮১ জনকে আটক করা হয়েছে এবং অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল রিও ডি জেনিরো এবং ব্রাজিলকে অপরাধমুক্ত করা। আমরা পিছু হটবো না, কারণ জননিরাপত্তা আমাদের মূল অগ্রাধিকার।’

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে রেড কমান্ডো নামের মাদকচক্রকে লক্ষ্য করা হয়। রিও ডি জেনিরোর অনেক এলাকায় কমান্ডো ভার্মেলহোর প্রভাব রয়েছে। দেশজুড়ে অপরাধমূলক শক্তিগুলোও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এই পরিস্থিতিতে, ব্রাজিলে আসন্ন নির্বাচনের দিকে নজর রাখছেন সবাই। রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা পুনরায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তবে ডানপন্থী দলের সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

ব্রাজিল সরকার জানিয়েছে, অপরাধী দলগুলোকে সরাসরি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে না, যা দেশীয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আগামী সপ্তাহে রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক সম্মেলন এবং নভেম্বর থেকে আমাজনের বেলেমে জলবায়ু শীর্ষ সম্মেলন-৩০ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশ্বনেতারা অংশ নেবেন। পুলিশি অভিযানকে এই বৈশ্বিক ইভেন্টের প্রেক্ষাপটেও দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

পুলিশের অভিযানে অন্তত ৬০ জন নিহত ব্রাজিলে

আপডেট সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫