ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর বললেন মরিয়মের বাবা অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন রিজভী ​অপ্রতিম হত্যা মামলা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন প্রধান আসামি ফাহাদ এইচএসসি পাসেই আড়ংয়ে ৫০০ জনের চাকরির সুযোগ নাসের রিকাবদারসহ পুলিশের শীর্ষ ৪ কর্মকর্তা পদে রদবদল জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন যারা: সফরসঙ্গীদের তালিকা প্রকাশ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ : কাতারের প্রধানমন্ত্রী আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, লিটারে বাড়ল ২০ টাকা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। তিনি ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম পুলিশ বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ। সভাপতির বক্তব্যে তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। উল্লেখ্য, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬