ময়মনসিংহ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪ রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা প্রশাসক গোল্ডকাপ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন কৃত্রিম সংকট রোধে শেরপুরে সার গুদাম পরিদর্শনে জেলা প্রশাসক মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু রাঙ্গামাটিতে সাইবার সেলের উদ্যোগে উদ্ধার ৬১ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা

নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, ইভটিজিং (উত্যক্তকরণ) ও বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোন ব্যবহারের কুফল এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (৬ সেপ্টেম্বর  ২০২৬) দুপুর ২টায় পূর্বধলা থানার উদ্যোগে উপজেলার হুগলা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

আলোচনায় তিনি মাদকাসক্তির ভয়াবহতা, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং অতিরিক্ত বা অনুপযুক্তভাবে মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে করণীয় এবং কোন কোন বিষয় থেকে বিরত থাকা প্রয়োজন, সে বিষয়গুলোও আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং পূর্বধলা থানার সংশ্লিষ্ট বিট অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে পুলিশের এ ধরনের উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষকরা প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন। শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল ভবিষ্যৎ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি

পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা

আপডেট সময় ১০:২৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬