নেত্রকোণার পূর্বধলায় শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে দুটি পূজামণ্ডপে আরতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে ১৮টি সম্মাননা স্মারক বিতরণ করেছে হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) পূর্বধলা রাজবাড়ি পূজামণ্ডপে ১২টি এবং স্টেশন রোড এলাকার নতুন কুঁড়ি দুর্গাপূজা মন্দিরে ছয়টি সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ৭ জুন ২০২২ তারিখে সমিতিটি নেত্রকোণা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত হয়। সমিতির নিবন্ধন নম্বর জেমবিকা/নেত্র/রেজি/২২/১৫৯।
সমিতির সাধারণ সম্পাদক ঊষা রানী সূত্রধরের নেতৃত্বে সংগঠনটি নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগানোর উদ্দেশ্যে এ সম্মাননা স্মারক বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি 


















