ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

  • ​মোঃ নজরুল ইসলাম
  • আপডেট সময় ০১:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
​

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
​

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু, ও ময়লা ফেলার বস্তা নিয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে কেবল সরকারের ওপর নির্ভর করলেই চলবে না, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হতে পারব।”​কর্মসূচি শেষে উপস্থিত সকলেই নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

আপডেট সময় ০১:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬