নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্ট ডিউটি চলাকালে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ক্রাউন ডিলাক্স পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২) এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক মো. জাকির হোসেন মৃদুল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. তাসলিমা খাতুন।পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















