ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ১০ সশস্ত্র আনসার মোতায়েন, ইনকিলাবের সংবাদের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ ​বৃষ্টিতে নাকাল রাজধানী: জলাবদ্ধতায় চরম ভোগান্তি, স্থগিত একাধিক স্কুলের পরীক্ষা কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল আর্জেন্টিনা? জানুন কারণ ​ম্যাক আলিস্টারের গোল: বিরতির আগেই এগিয়ে আর্জেন্টিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ: ঘরে বসেই জেনে নিন ফলাফল ​অবিশ্বাস্য প্রত্যাবর্তন! ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ: ঘরে বসেই জেনে নিন ফলাফল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কয়েক দফা পেছানোর পর অবশেষে আজ দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। 

আজ রোববার (১২ জুলাই) ফলাফল প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

এর আগে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।

গত শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকসহ যে-কোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে মেসেজ পাঠিয়ে খুব সহজেই ফলাফল জানা যাবে।

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।

মোবাইল এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে মার্কশিটসহ ফলাফল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ১০ সশস্ত্র আনসার মোতায়েন,

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ: ঘরে বসেই জেনে নিন ফলাফল

আপডেট সময় ১০:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬