ময়মনসিংহ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন সদস্য গ্রহণ ও ৫ সদস্যের কমিটি গঠন পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একইসাথে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার খালেদ হোসেন পরাগ নালিতাবাড়ীতে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া নালিতাবাড়ীতে রিকশাকে ধাক্কা দিয়ে খাদে প্রাইভেটকার, উদ্ধার ৩৯ বোতল ভারতীয় মদ; আটক ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) লামা বাজারের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লামায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি., সহসভাপতি মো. নুরুল আলম, সহসাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মো. ওবাইদুল্লাহ এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লামা প্রেস ক্লাবের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরা হয়। এতে বলা হয়, আশির দশকে লামা ও আলীকদমে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘লামা-আলীকদম প্রেস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আলীকদমে পৃথক প্রেস ক্লাব গঠিত হলে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘লামা প্রেস ক্লাব’ রাখা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বিগত সরকারের সময়ে প্রেস ক্লাবটি একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ ও ‘ফ্যাসিস্ট বাহিনী’র মাধ্যমে কুক্ষিগত ছিল। দীর্ঘদিন সদস্যপদ উন্মুক্ত না রাখা এবং সরকারি-বেসরকারি অনুদানের ব্যবহারে অনিয়মের অভিযোগে অনেক প্রকৃত ও যোগ্য সাংবাদিক সদস্যপদ থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়।

নবগঠিত কমিটির প্রধান অগ্রাধিকারের বিষয়ে বলা হয়, লামায় কর্মরত সব যোগ্য সংবাদকর্মীকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সংগঠনটিকে একটি পেশাদার ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর ‘ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব’ গঠনের দাবিতে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। প্রশাসনের প্রতি দ্রুত ‘ক্যাঙ্গারু কমিটি’র কবল থেকে প্রেস ক্লাবকে মুক্ত করে গণতান্ত্রিক উপায়ে হিসাব-নিকাশ ও অনুদানের সঠিক ব্যবস্থাপনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ করিম এলএল.বি., সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম খন্দকার, সহসভাপতি মো. নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান এবং সহসাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন বলে জানানো হয়। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আলীকদম জোন, লামা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার পথে না গিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি: সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড

প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬