ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগালও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউইয়র্কে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এই ঘোষণা দেন।

পাওলো রাঞ্জেল তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য অংশ। তিনি আরও বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একটি স্থায়ী ও ন্যায্য শান্তির একমাত্র পথ। পর্তুগাল অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং গাজায় হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলে স্পষ্ট করে দেয়। একইসঙ্গে, তিনি সব জিম্মিকে দ্রুত মুক্তির দাবি জানান।

এদিকে, পর্তুগালের এই স্বীকৃতিকে ফিলিস্তিনের শীর্ষ নেতারা একটি ‘মাইলস্টোন’ হিসেবে বর্ণনা করেছেন। ফিলিস্তিনি নেতা মোহাম্মদ শটাইয়ে এই সিদ্ধান্তকে মাহমুদ আব্বাসের কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন। অন্য একজন ফিলিস্তিনি নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগালও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর

আপডেট সময় ১০:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫