ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ বারহাট্টা ও দুর্গাপুরে মোবাইল কোর্টের পৃথক অভিযান সার ডিলারকে জরিমানা, ৮ মাদকসেবীর কারাদণ্ড পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি দেলুটী ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী তমা বিশ্বাস বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ, বাড়ছে দুর্ঘটনাঝুঁকি কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার চক শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, চক শাহবাজপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে তাদের নামে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছিল। প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে ৩০০ টাকা পারিশ্রমিক দেওয়ার লোভ দেখিয়ে মোবাইল ফোনে এই চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন সিলেটের এক ব্যক্তি, যিনি নিজেকে সানজিদ বলে পরিচয় দেন।
​

ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন এলাকা থেকে এনআইডি সংগ্রহ করে অ্যাকাউন্টগুলো খোলার পর সেগুলোতে কোনো তথ্য বা ব্যালেন্স দেখা যাচ্ছিল না এবং কোনো ধরনের লেনদেনও করা যাচ্ছিল না। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে চারজনকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন।

​খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।​আটককৃত ব্যক্তিরা হলেন—মো. আবু ফারহান রাব্বি (১৭), মো. জিসান মাহমুদ জয় (১৭), মো. জাহিদ হাসান (১৭) এবং মো. জায়জিদ আলম (২৮)। এদের মধ্যে প্রথম তিনজন পশ্চিম গৌরীপাড়া এলাকার এবং মো. জায়জিদ আলম চক শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

​এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪

ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪

আপডেট সময় ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬