ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফ্রিজের আড়ালে লুকিয়ে থাকা দুই শিশুর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। 

এরা হলো, মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু হামিদা ও সাইফা। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ঐ বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকানোর সাথে সাথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

ফ্রিজের আড়ালে লুকিয়ে থাকা দুই শিশুর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

আপডেট সময় ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫