ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

গত বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কাইয়ুম হাওলাদার। ফরিদপুরে সদর উপজেলায় বড় ভাইয়ের ধারালো কাস্তের আঘাতে কাইয়ুম হাওলাদার (২০) নামে ছোট ভাই নিহত হয়েছেন। গত শনিবার (২৪ মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কাইয়ুম হাওলাদার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এ জন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এনিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাঙ্গে পরিবারে বিরোধ বাঁধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাচি) দিয়ে আঘাত করে জখম করেন। গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা যান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু

বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

আপডেট সময় ১২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫