ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বন্ধুকে খুন স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নবী সাগর (২৬)

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিজান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাতে দক্ষিণ হালিশহর এলাকার সিডিএ বালুর মাঠে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর বুধবার (১২ মার্চ) তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মোহাম্মদ আইয়ুব আকমল আলী সড়কে ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আর তার পাশেই আরেকটি বাসায় থাকতেন সাইমন।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, ‘শনিবার রাতে আমরা খবর পাই বালুর মাঠ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি আমরা।

রাত ১টার দিকে আইয়ুবের স্বজনরা হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। এরপর স্বজনদের সঙ্গে কথা বলে আমরা সিজান নামে একজনকে গ্রেপ্তার করি। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন জায়গায় চারটি ছুরিকাঘাত করা হয়েছে। আমরা ছুরিটি জব্দ করেছি।’

ওসি বলেন, ‘গ্রেপ্তার সিজান, নিহত আইয়ুব ও পলাতক সাইমুন তিনজনই ভালো বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সাইমনের স্ত্রীর সঙ্গে আইয়ুবের পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইমুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা

বন্ধুকে খুন স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে

আপডেট সময় ১০:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫