ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪ হংকংয়ে , নিখোঁজ ২৭৯

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এই ঘটনায় এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে বৃহস্পতিবার শহরটির প্রধান নির্বাহী জন লি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

গতকাল রাতেও কমপ্লেক্সের ৩২ তলা ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না।

তবে আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ৮০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন। ১৮ ঘণ্টার বেশি সময় ধরে কমপ্লেক্সটি জ্বলছে বলে বিবিসি নিশ্চিত করেছে।

আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লি। এ ছাড়া ভবনের আশেপাশের ১৩টি স্কুলের ক্লাস আজ বাতিল করা হয়েছে।

এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সরকারি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি হতাহতের ঘটনা যেন কম হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪ হংকংয়ে , নিখোঁজ ২৭৯

আপডেট সময় ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫