ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না বললেন আমিনুল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না।

গতকাল বিকালে রাজধানীর রূপনগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হাজী মো. রতন মিয়ার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমিনুল হক বলেন, স্বৈরাচারমুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা  করছে তারা।

গত ১৭ বছর পর আমরা প্রথম বারের মতো উন্মুক্তভাবে কোনো খোলা জায়গায় বসে ইফতারির আয়োজন করতে পারছি। ওই সময়ে  আমরা উন্মুক্তভাবে কোনো জায়গায় বসে একত্র হয়ে সভা মিটিং এমনকি দোয়ার অনুষ্ঠানও করতে পারিনি। স্বৈরাচার সরকার আমাদেরকে করতেও দেয়নি।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এদেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়।’

তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে এদেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেন আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,আলী আহমেদ রাজু, রুপনগর আবাসিক জনকল্যান সমিতির সভাপতি বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লা, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওছার মল্লিক প্রমুখ।

এর আগে দুপুরে রাজধানীর মিরপুর গার্লস অ্যান্ড আইডিয়াল ল্যবরেটরীজ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না বললেন আমিনুল

আপডেট সময় ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫