ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশে সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে বললেন অর্থ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও চলমান সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মার্কিন ব্যবসায়ীদের কাছে অন্তর্বর্তী সরকারের সংস্কারের চিত্র তুলে ধরা হয়। পরে অর্থ উপদেষ্টা জানান, গত এপ্রিলের বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের পর গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমের কারণে দেশে আগামীতে মার্কিনীদের ব্যবসা বাড়বে

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গতবার আমাদের সফরের সময় আপনারা দেখেছিলেন বৈদেশিক মুদ্রা বাজারে কিছু চাপ ছিল। এখন সেই বাজার অনেকটা স্থিতিশীল হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, সরকার লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন করেছে এবং দীর্ঘদিনের একাধিক অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি করেছে।

তিনি বলেন, আমাদের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে এখন এর ফল দৃশ্যমান হচ্ছে। এই অগ্রগতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনছে। আর আমাদের মার্কিন অংশীদাররাও স্বীকার করেছেন—এই ধরনের উন্নতি দৃঢ় নীতি প্রতিশ্রুতি ছাড়া সম্ভব ছিল না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের

বাংলাদেশে সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে বললেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫