নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সংসদ সদস্য ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তাদের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে ২২ সেপ্টেম্বর প্রকাশিত একাধিক প্রতিবেদনের তথ্যও একই।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৪৭ সদস্যের ওমরাহ কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, বাবরের নিজস্ব অর্থায়নে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪-এর মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন, মদন উপজেলা থেকে ১৭ জন, খালিয়াজুরী উপজেলা থেকে ১১ জন এবং তিনি নিজেসহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 



















