ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বারহাট্টা ও দুর্গাপুরে মোবাইল কোর্টের পৃথক অভিযান সার ডিলারকে জরিমানা, ৮ মাদকসেবীর কারাদণ্ড

নেত্রকোনার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় পৃথক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বারহাট্টায় সারের এক ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্গাপুরে মাদক সেবনের অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘী বাজারে সারের এক ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিক্রয় রেজিস্টার হালনাগাদ না থাকা এবং ক্রেতাদের ভাউচার বা রশিদ প্রদান না করার অপরাধে সংশ্লিষ্ট আইনে ওই ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজন মাদকসেবীকে আটক করা হয়। এর মধ্যে উতরাইল বাজার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজন এবং পৌর এলাকার মোক্তারপাড়া থেকে আরও পাঁচজনকে আটক করা হয়।

পরে ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

বারহাট্টা ও দুর্গাপুরে মোবাইল কোর্টের পৃথক অভিযান সার ডিলারকে জরিমানা, ৮ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬