ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপিকে লাল চোখ দেখাবেন না, অবিলম্বে নির্বাচন দিন বললেন ফজলুর রহমান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বিএনপিকে লাল চোখ দেখাবেন না। বেশি বাড়াবাড়ি করবেন না। শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য দেশের সর্বনাশ করবেন না। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ নির্ধারণ করবে, কাকে তার বাড়ির পাহারাদার নিয়োগ দিবে। 

বুধবার  বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশকে যারা নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। আমরা কৃষক-শ্রমিকের বাংলাদেশ চাই। এ দেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না। বিএনপির বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাদের প্রতিহত করতে হবে। ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে বিএনপির কোনো আপস নেই। চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে বিএনপি কাউকে ছাড় দিবে না। কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করতে দেয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সদস্য লাইলা বেগম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিকাল ৪টায় জনসভা শুরু হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকে। বিকাল নাগাদ বিশাল স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

বিএনপিকে লাল চোখ দেখাবেন না, অবিলম্বে নির্বাচন দিন বললেন ফজলুর রহমান

আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫