ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির ২ নেতা বহিষ্কার, মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

হামলার শিকার মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়িতে ফেরার সময় হামলার শিকার হোন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়িটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে ফলাফল স্থগিত করেন। ওই দিনই জেলা বিএনপি সভা ডেকে এ ঘটনা জড়িত দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

বিএনপির ২ নেতা বহিষ্কার, মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা

আপডেট সময় ১০:২৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫