ময়মনসিংহ , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর “কোরবানির হাটে পশুর সরবরাহ পর্যাপ্ত, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর” কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি জানিয়েছেন কৃষিমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয় জানিয়েছেন সারজিস আলম ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় চার্জশিট দাখিল শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত ওরা সাংবাদিক না – ওরা রাজনৈতিক দালাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতা সালাহউদ্দিন ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনাসহ ৭ জনকে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন ।আজ  মঙ্গলবার (৩ জুন) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগ জমা দিয়ে বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, গুম, খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি।

বিচারে দাবিতে তিনি বলেন, এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। সেইসঙ্গে দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর

বিএনপি নেতা সালাহউদ্দিন ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন

আপডেট সময় ১২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫