ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিদেশে অবস্থান করে হুমকির কোনো বাস্তবে গুরুত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার। অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।’

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে।’ সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, ‘আরাকান আর্মিকে কোনোভাবেই বৈধতা দেওয়া হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণে সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে এবং সম্প্রতি এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের সময় গোলা বাংলাদেশের ভেতরে পড়ার বিষয়েও সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।’

সীমান্ত সিল করার বিষয়ে তিনি বলেন, ‘সীমান্তে সার্বক্ষণিক বাহিনী মোতায়েন রয়েছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাহিনীর ভেতরে পালিয়ে থাকা সাবেক সরকারের অনুসারী আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এমন কারও অস্তিত্ব নেই।

বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ শেষ করেছে, যা আগে কখনো হয়নি। এসব নতুন সদস্য দ্রুত বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শুরু করবে।

তিনি বলেন, বড় পরিসরে রিক্রুটমেন্টের অন্যতম লক্ষ্য হচ্ছে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬