ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিপিএম-সেবা’ পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ অর্জন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

​আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর ও আলোচিত মামলাগুলোর দ্রুত রহস্য উদ্ঘাটনসহ সার্বিক জনসেবায় অনন্য ভূমিকার জন্য তাঁকে এই পদকে ভূষিত করা হয়।​দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, সুদৃঢ় নেতৃত্ব ও দায়িত্বশীলতার এই স্বীকৃতিকে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, পুলিশ সুপারের এই সাফল্য জেলা পুলিশের সব কর্মকর্তা ও কনস্টেবলকে পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্যমী, নিষ্ঠাবান ও জনবান্ধব হতে অনুপ্রাণিত করবে।​জেলা পুলিশের সব স্তরের সদস্য ও সর্বসাধারণের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

বিপিএম-সেবা’ পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ

আপডেট সময় ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬