ময়মনসিংহ , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে বলেছেন বিএমইউ উপাচার্য ৫ আগস্টের পরে তিনবার আমাদের বাড়ি ভাঙার চেষ্টা করা হয় বললেন ইমি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মেধার স্বীকৃতি: তাঁদের তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বলেছেন গোলাম পরওয়ার আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন ময়মনসিংহের গৌরীপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার নেত্রকোনা পূর্বধলা বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মেধার স্বীকৃতি: তাঁদের তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী

একা বাইরে চলাফেরার স্বপ্ন থেকে ব্যাটারিচালিত গাড়ি বানিয়ে ফেললেন বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছরের তরুণ ওয়াকিমুল ইসলাম। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই ‘এ টু আই স্মার্ট কার’ নিজে চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘুরিয়ে দেখালেন এই তরুণ উদ্ভাবক।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি গাড়িটি বানানোর গল্প শোনান। জানান, একসময় তিনি সারাদিন বাড়িতে বসে থাকতেন, একা বাইরে বের হওয়ার উপায় ছিল না। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই তিনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ যানটি তৈরি করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরির জন্য ওয়াকিমুলের প্রশংসা করেন। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে বলেছেন বিএমইউ উপাচার্য

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মেধার স্বীকৃতি: তাঁদের তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬