ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৃদ্ধ বাবাকে ৮ দিন তালাবদ্ধ ঘরে রাখলেন মেয়েরা সম্পত্তি লিখে নিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। তিনি একজন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বর্ডারগাড সদস্য।

এ বিষয়ে মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া করে থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে মেয়েরা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনওকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন।’
 
এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা আক্তার, লাকি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা বাবা, তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন, যে তাকে আটকিয়ে রেখেছেন মেয়েরা। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে, তার মেয়েরা যাতে বঞ্চিত না হয় সেটা দেখতে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

বৃদ্ধ বাবাকে ৮ দিন তালাবদ্ধ ঘরে রাখলেন মেয়েরা সম্পত্তি লিখে নিতে

আপডেট সময় ১২:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪